শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মক্কা ও মদিনাকে মুসলিম বিশ্বের বাণিজ্যিকেন্দ্র করার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের মক্কা ও মদিনা নগরীকে মুসলিম বিশ্বের আর্থিক ও বাণিজ্যিকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। মক্কা চেম্বার অব কমার্স, মদিনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ইসলামিক চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাগ্রিকালচার অংশদারিতে এই উদ্যোগ নেওয়া হয়।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ৫৭টি সদস্য দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁদের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। মক্কা চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদের প্রধান আবদুল্লাহ সালেহ কামেল বলেন, এই চুক্তির লক্ষ্য হলো, পবিত্র দুই শহরে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে লজিস্টিক সহায়তা করা এবং বৈশ্বিক ইভেন্টগুলোর জন্য বিনিয়োগ করা।

এর মাধ্যমে মুসলিম বিশ্বের নেতৃস্থানীয়দের সঙ্গে প্রদর্শনী, ওয়ার্কশপ আয়োজন করা হবে, যা দুই শহরের ব্যাবসায়িক খাতকে সমৃদ্ধ করবে।

মদিনার চেম্বার অব কমার্সের প্রধান মুনির মুহাম্মদ নাসের জানান, এই চুক্তি সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ইসলামী মূল্যবোধের প্রচার এবং পবিত্র দুই শহরের গুরুত্ব তুলে ধরার সুযোগ হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ