শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮


একাদশে ভর্তির সুযোগ পেলেন ১২ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথম ধাপে কলেজ ভর্তির জন্য মনোনীত হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার ১১৪ জন শিক্ষার্থী। এই ধাপে মোট ১৩ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলেন। এর মধ্যে ১৭ জনের আবেদন গ্রহণযোগ্য হয়নি। সে হিসেবে আবেদন করেও কলেজ পায়নি ৭৯ হাজার ৫৩২ জন।

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৭ লাখ ৬২ হাজার ৫০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪ লাখ ৪ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী আবেদন করেননি। বিভিন্ন কলেজে চয়েস দেওয়ার মধ্য দিয়ে এবছর মোট আবেদনের সংখ্যা ছিল ৭৪ লাখ ২০ হাজার ৮৪৮টি।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, অনেক শিক্ষার্থী মেডিক্যাল অ্যাসিস্টেন্স, নার্সিং ও মিড ওয়াফারি, মেডিক্যাল টেকনোলজিস্ট, কৃষি ও টেকনিশিয়ান বিভাগে পড়াশোনা করেন। আবার প্রতিবছর অনেক শিক্ষার্থী দেশের বাইরে চলে যাচ্ছে। তবে পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় ধাপের আবেদন নিয়ে মোট ১৪-১৫ লাখ শিক্ষার্থী কলেজ ভর্তির আবেদন করতে পারে।

চলতি বছর এসএসসি পরীক্ষায় ২ লাখ ৬৯ হাজার ৯৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে আবেদন করেও কলেজ ভর্তি নিশ্চিত করতে পারেনি ২৩ হাজার ২৩১ জন। শুধু ঢাকা বোর্ডেই জিপিএ-৫ ধারী শিক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার ৯৩ জন। এর মধ্যে অনলাইন ভর্তির জন্য আবেদন করেছিলেন ৫৭ হাজার ২৮৬ জন। আবেদন করেও কলেজ ভর্তি নিশ্চিত করতে পারেননি ৬ হাজার ৬৬২ জন জিপিএ-৫ ধারী শিক্ষার্থী।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ