শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


ফরিদপুরে সড়কদুর্ঘটনায় নিহত ৩, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি এবং সালথায় ইজিবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে ১ যুবক নিহত হয়েছেন।

জানা গেছে, রোববার (১ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির বনচাকী রেলক্রসিং এলাকা দিয়ে দুই ব্যক্তি পাড় হওয়ার সময় কালুখালী থেকে ভাটিয়াপাড়া গামী ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তি মারা যান। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে বেলা সাড়ে ১১ টার দিকে একই জেলার সালথা সড়কের নারানপুর মোড়ে ইজিবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে মো. মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী (২২) নামে ১ যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় মেহেদী হাসান মাহি (২১) নামে আরেক যুবক গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এইচএকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ