বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলাবাজারের কওমি মার্কেটে ৬ দিনব্যাপী ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। দেশের সর্ববৃহৎ বইনগরী ও বইয়ের আঁতুড়ঘর হিসেবে প্রসিদ্ধ বাংলাবাজারের কওমি মার্কেটে ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে।

আজ (১ জানুয়ারি ২০২৩) থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে! বইমেলা উপলক্ষে দেশের নামিদামি ও গণমান্য ইসলামি লেখক মহোদয়গণ উপস্থিত থাকবেন। বইমেলাকে কেন্দ্র করে ৬ দিনব্যাপী মেলা কর্তৃপক্ষ বই পাঠকদের জন্য ব্যাপক আয়োজন করেছে।

মেলায় যেসব আয়োজন থাকছে—
* বইমেলা জুড়ে থাকছে লক্ষাধিক টাকার পুরস্কার।
* বিক্রয়-মূল্যের ওপর ১০% পর্যন্ত অতিরিক্ত মূল্য ছাড়।
* মিশর, বৈরুত ইন্ডিয়া ও পাকিস্তানের বইয়ে আকর্ষণীয় মূল্য ছাড়।
* মেলায় প্রতিদিন দেশবরেণ্য লেখকদের আগমন ও অটোগ্রাফ প্রদান।
* প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
* প্রতিদিন উপস্থিত কুইজের মাধ্যমে পঞ্চাশজনকে পুরস্কার প্রদান।
* বই কিনে কূপনের মাধ্যমে হাজার হাজার টাকার পুরস্কার জেতার সুযোগ।
* প্রতিদিন অসংখ্য গিফট-সহ আরও নানান আয়োজন।

কুপনের মাধ্যমে বই
৫০০ টাকার কুপন বিজয়ী পাবেন- হাদীস ভিত্তিক ফাতাওয়া ও মাসাইল, খেলাফতে বনু উমাইয়া, জামালাইন, রিয়াজুস সালেহীন।
৩০০ টাকার কুপন বিজয়ী পাবেন- তাওযিহুল কুরআন, সিরাতে মুস্তফা, ইসলামের ইতিহাস, বিশ্ব সভ্যতা, জুমাআর বয়ান।

১০০০ টাকার কুপন বিজয়ী পাবেন- মুসলিম উম্মাহর ইতিহাস, ইসলাম ও আমাদের জীবন, সিরাত বিশ্বকোষ, মেরকাতুল মাফাতিহ। বই কিনে বইয়ের ছবি তুলে জিতে নিন বয়ান বিশ্বকোষ।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ
ফরিদ এন্টারপ্রাইজ, ইত্তিহাদ পাবলিকেশন, মাকতাবাতুল আযহার, রাহনুমা প্রকাশনী, মাকতাবাতুল আশরাফ, মাকতাবাতুল হিজায, দারুত তিবইয়ান, সঞ্চালন প্রকাশনী, দারুল ইলম, আল ইমদাদ, মক্তব প্রকাশন, রাইয়ান প্রকাশন, নাদিয়াতুল কুরআন প্রকাশনী, দারুস সুন্নাহ, আল আযহার, মাকতাবাতুল হেরা, মাকতবাতুল ক্বলব, আমাদের স্বপ্ন, ফাতিহ প্রকাশন, শরিফ বুক হাউস, বই উৎস, বইকেন্দ্র, মাকতাবাতুল মাদীনাহ, আল ইখলাস পাবলিকেশন, মাকতাবাতুস সুন্নাহ, সমাহার বইকেন্দ্র, পুনরায় প্রকাশন, মাকতাবাতুল আহাদ, কুতুবখানায়ে জামিয়া, তালীমুল উম্মাহ প্রকাশনী, কিতাবঘর.কম, দারুল মুআল্লিফ, দারুল কুরআন, মাকাবাতু ইব্রাহিম, আশরাফিয়া বুক ডিপো, কানন, আরিশ প্রকাশন, মেশক, নাশাত পাবলিকেশন, কালান্তর প্রকাশনী, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুত তাকওয়া, চেতনা প্রকাশন, সিজদাহ পাবলিকেশন।
সবাইকে বাংলাবাজারের কওমি মার্কেটে সাদর আমন্ত্রণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ