শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বাংলাদেশকে যেকারণে ধন্যবাদ জানালেন মিয়ানমারের সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইং। নানা প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেওয়ায় এসব দেশকে ধন্যবাদ জানান তিনি।

বুধবার (৪ জানুয়ারি) ৭৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এই ধন্যবাদ জ্ঞাপন করেন মিন অং হ্লেইং। ১৯৪৮ সালের এদিনে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল দেশটি। স্বাধীনতা দিবস উপলক্ষে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ভাষণ প্রচার করা হয়।

এসময় তার দেশের বিষয়ে হস্তক্ষেপের জন্য কিছু দেশের সমালোচনা করেন মিয়ানমারের সেনাপ্রধান। বিপরীতে দীর্ঘদিন ধরে সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নেয়ায় চীন, ভারত, থাইল্যান্ড, লাওস ও বাংলাদেশকে ধন্যবাদ দেন।
জান্তাপ্রধান বলেন, আমি কিছু দেশ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠনকে ধন্যবাদ জানাতে চাই। নানা সমালোচনা, চাপ, হামলার মধ্যেও এসব দেশ ও সংগঠন আমাদের সঙ্গে ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিচ্ছে।

এদিকে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েই দায়িত্ব সারেন মিয়ানমারের সেনাপ্রধান। রোহিঙ্গা সংকট নিরসনে কোনো কিছুই বলেননি তিনি।

সূত্র : আল জাজিরা, এনবিসি নিউজ

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ