শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কোরআন ও আজান বিষয়ক সর্ববৃহৎ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে পবিত্র কোরআন ও আজান বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। ৪ জানুয়ারি থেকে আতর আল-কালাম আয়োজিত এই প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম চলছে বলে জানিয়েছে সৌদির জেনারেল এন্টারটেইনম্যান্ট অথোরিটির (জিইএ) মহাপরিচালক তুর্কি আল-শেখ।

আরব নিউজ সূত্রে জানা যায়, এবারই প্রথম আজানের পাশাপাশি পবিত্র কোরআন নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে, কোরআন ও আজান নিয়ে এটিই পৃথিবীর সর্ববৃহৎ প্রতিযোগিতা

দুই ক্যাটাগরিতে সর্বমোট ২০ প্রতিযোগীকে ১২ মিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ৩৩ কোটি তিন লাখ ৫৮ হাজার টাকা) পুরস্কার দেওয়া হবে, আসন্ন রমজান মাসে এমবিসি টিভি চ্যানেল ও শাহিদ অ্যাপে তা সরাসরি সমপ্রচার করা হবে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রথমে ওয়েবসাইটে (https://otrelkalam.com/en/) নিবন্ধন করতে হবে, এরপর অডিও ক্লিপ আপলোড করতে হবে, যা বিচারকরা নিরীক্ষা করবেন

অতঃপর তিন ধাপে বাছাইয়ের পর চূড়ান্ত প্রতিযোগীদের নির্বাচন করা হবে, চূড়ান্ত প্রতিযোগিতা সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে, বিশ্বব্যাপী ইসলামের সহনশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দেওয়া এই প্রতিযোগিতার প্রধান লক্ষ্য হবে, তাই বিশ্বের সব দেশ থেকে সৃজনশীল প্রতিভাবানদের এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

২০২২ সালের রমজান মাসে জিইএর তত্ত্বাবধানে আতর আল-কালাম প্রথমবার এই প্রতিযোগিতার আয়োজন করে, এতে ৮০টি দেশ থেকে ৪০ হাজারের বেশি প্রতিযোগী অংশ নেয়, চূড়ান্ত পর্বে উত্তীর্ণ প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ