শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিশ্বজুড়ে করোনায় আরও ১৪৩৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও এক হাজার ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৬৪৫ জন।

শনিবার (৭ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৪৫ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ৪৫৬ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯৩৪ জন এবং মারা গেছেন ২০১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৯৫৪ জন এবং মারা গেছেন ৭৫ জন। ব্রাজিলে মারা গেছেন ১৯৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৮৬৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৩৯ জন এবং মারা গেছেন ৪১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭২২ জন এবং মারা গেছেন ৫৫ জন। কলম্বিয়া আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৫৬ জন এবং মারা গেছেন ৮০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৩৪০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯ হাজার ৪৭২ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ২৪৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ