শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

প্রথম সৌদি সফরে পাক সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। এরমধ্যে সৌদি আরব সফরে গিয়েছেন দেশটিরনতুন সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনির। এই সফরে সৌদির সর্বোচ্চ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। যার মধ্যে রয়েছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও।

জেনারেল সৈয়দ আসিম মুনির গত নভেম্বরে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। তার প্রথম বিদেশ সফরে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও অর্থনৈতিক মিত্র সৌদি সফর করে পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করেছেন তিনি। এক সপ্তাহের সফরে তিনি সংযুক্ত আরব আমিরাতেও যাবেন বলে জানা গেছে।

আল জাজিরা জানায়, পাক সেনাপ্রধান এমন এক সময় সৌদি আরব সফরে গেলেন যখন চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। দেশটিতে রিজার্ভের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৬ বিলিয়ন ডলারে। যা ২০১৪ সালের পর থেকে সর্বনিম্ন। নিত্যপণ্যের দাম বাড়ায় মুদ্রাস্ফীতি আকাশচুম্বী। এ ছাড়া বর্তমানে গত বছরের ভয়াবহ বন্যা পরবর্তী বিপর্যয় মোকাবিলা করছে পাকিস্তান।

এদিকে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, জেনারেল মুনির সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। পাক সেনা প্রধানের সঙ্গে আলোচনার পর একই টুইট বার্তায় প্রিন্স খালিদ বিন সালমান বলেন, আমরা আমাদের বন্ধু প্রতিম দেশের সঙ্গে সামরিক, দ্বিপাক্ষিক এবং কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেছি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ