শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরবর্তী সবচেয়ে বড় হজ পালনের আয়োজন করতে যাচ্ছে সৌদি সরকার। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বছর কমপক্ষে ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন।

দেশটি আশা করছে এ বছর বহির্বিশ্ব থেকে কমপক্ষে ২০ লাখ মুসলমান হজে অংশ নেবেন। এ ছাড়া স্থানীয় পর্যায়ে ১০ লাখের মতো মুসলমান হজে অংশ নেবেন। স্থানীয়দের এ বছর হজে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে অনলাইনে নিবন্ধনের আবেদন গ্রহণ করা হচ্ছে।

আগামীকাল সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় তিন দিনব্যাপী উদ্বোধন করা হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লক্ষ ২৭ হাজার ১২৮ জন হজ পালন করার কথা রয়েছে, এ বছর (২০২৩) সালের হজ চুক্তি সম্পাদন করার জন্য বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও বেসরকারি এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব হাব এর সভাপতি শাহাদাত হোসেন তসলিম ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

আগামীকাল সৌদি হজ ও ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক দিন ফাওজান আল রাবিহা এর সঙ্গে দ্বিপক্ষীয় এই চুক্তি সম্পাদনের কথা রয়েছে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক বিভিন্ন সমস্যার কারণে এ বছর হজের খরচ বাড়তে পারে বলে জানা গেছে, বিশেষ করে সৌদি আরবে ভ্যাট পরিবর্তন, হোটেল, পরিবহন ও সরকারিভাবেও খরচ বৃদ্ধি পাবে বলে আবাস পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ