বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এপ্রিলে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী এপ্রিলে হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থগিত জাপান সফর পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক (স্পিচ রাইটার) এম নজরুল ইসলাম।

আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এম নজরুল ইসলাম বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল। তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছিল, নতুন কোনো তারিখে সফরটি হবে। দুই দেশ এটা নিয়ে কাজ করছে। কেননা এ ধরনের উচ্চপর্যায়ের সফর দুটি দেশের পারস্পরিক সম্পর্ককে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ