মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

প্রায় ৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নৌযান স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় ৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সবধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকাল সাড়ে ১০টা থেকে নৌ-চলাচল শুরু হয়। তবে একই দিন ভোর সাড়ে ৫টা থেকে নৌযান চলাচল বন্ধ থাকে।

শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ খান জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে।

এ সময় মাঝ নদীতে আটকা পড়ে শাহ মুখদুম ও খানজাহান আলী নামে দুটি ফেরি। পরে সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ