রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম দিনে মো. আক্কাস আলী (৫০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে ইজতেমা মাঠে তার মৃত্যু হয়।

আক্কাস আলী ঢাকার যাত্রবাড়ী উত্তরপাড়া এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে।

অন্যরা হলেন- গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের হেমুবটেপাড়ার মো. নুরুল হক (৬৩)।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইজতেমা কন্ট্রোল রুমে দায়িত্বরত হেলথ ইন্সপেক্টর এসএম সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ইজতেমা ময়দানে ৬৮নং খিত্তায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন আক্কাস আলী। পরে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইজতেমা কন্ট্রোল রুমে থাকা রেজিস্ট্রারে এ তিনজনের মৃত্যুর তথ্যই আছে।

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বার্ধক্যজনিত রোগে আবু তৈয়ব ও অ্যাজমায় নুরুল হক মারা যান। পরে দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ