মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

রাতের তাপমাত্রা আরও কমবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতিদিনই তাপমাত্রা কমে শীতের রেকর্ড ভাঙছে। সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ।

আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ থাকতে পারে। আরও কিছু এলাকায় এই প্রবাহ ছড়িয়ে পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন ঘটবে না। তবে এলাকাভেদে কোথাও কোথাও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এছাড়া কুয়াশার ঘনত্ব বাড়বে। কিশোরগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী এবং কুড়িগ্রামের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ