মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

সংস্কার চলমান থাকলে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলমান সংস্কারকাজ অব্যাহত থাকলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান জানান, বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনতে গত এক বছরে র‍্যাব প্রশংসনীয় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড লু। আর তা অব্যাহত থাকলে বাহিনীটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে।

এদিকে, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করলে বিএনপিকে রাজনৈতিক কর্মসূচি পালনে সরকার বাধা দেবে না বলেও মার্কিন কূটনীতিককে আশ্বস্ত করেছে বাংলাদেশ। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটি যাবে কিনা তাও জানতে চেয়েছেন ডোনাল্ড লু।

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে। আর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়। এ সময় দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও মানবাধিকার বিশেষ করে র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার, আগামী নির্বাচন, জিএসপি পূনর্বহালসহ নানা ইস্যুতে আলোচনা করেন তারা।

বৈঠক নিয়ে সন্তোষ জানিয়ে ডোনাল্ড লু বলেন, সম্পর্ক আরও জোরদার করতে চায় দুই পক্ষ। দিনের শেষভাগে আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে আলাদা বৈঠক করেন ডোনাল্ড লু। তখনই র‍্যাবের সংস্কার ও রাজপথে বিএনপির কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

আর, দিনের শুরুতে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। পরে শ্রম অধিকার নিয়ে কাজ করা একটি উন্নয়ন সংস্থার সাথেও মতবিনিময় করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ