মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের পর এবার সদ্য কারামুক্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে রবিবার (১৫ জানুয়ারি) সকালে একই হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, গত সপ্তাহে জেল থেকে মুক্তি পাওয়ার পর বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা আব্বাসের অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবং মূত্রজনিত সমস্যা প্রকোপ আকার ধারণ করায় রবিবার (দুপুর আড়াইটার দিকে) হাসপাতালে ভর্তি করানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। মির্জা আব্বাস বর্তমানে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান দিদার।

এর আগে, ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজনের মৃত্যু এবং অনেকেই আহত হন। এ ঘটনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের নামে মামলা করে পুলিশ। পরে ৮ ডিসেম্বর রাতে দুইজনের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গত ৯ জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান এই দুই নেতা। একই দিন তারা দুজনে হাসপাতালে ভর্তি হলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ