শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

নতুন কর্মসূচি ঘোষণা: ২৫ জানুয়ারি সমাবেশ করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫ জানুয়ারি দেশের সকল মহানগর ও জেলায় সমাবেশ করবে দলটি।

আজ সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে মিছিল পূর্ব সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়নে আজকের বিক্ষোভ সমাবেশে যোগ দিতে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে হাজির হচ্ছেন নেতাকর্মীরা। এর মধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একত্রিত হতে শুরু করেছেন তারা।

একযোগে আন্দোলনের অংশ হিসেবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালন করছে। গত ১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি থেকে আজকের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

জানা গেছে, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেলা ১২টা থেকেই নয়াপল্টনে আসতে শুরু করেন। পার্টি অফিসের সামনে ৩টি পিকআপের ওপর একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ