বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে : চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুতের পর ফের গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ তীব্র নিন্দা ও প্রতিবাদি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলদেশ-এর আমীর, চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ বুধবার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি গ্যাসের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যায়িত করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সারাদেশে যখন জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে, তখন সেই ক্ষোভকে প্রশমিত না করেই গ্যাসের মূল্য প্রায় তিন গুণ বৃদ্ধি প্রমাণ করে সরকার জনগণকে মানুষই মনে করছে না। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের ফলে আবারো প্রমাণ হলো সরকার জনগণের সরকার নয়, লুটেরা ও দুর্নীতিবাজ সরকার। বিদ্যুতের পর গ্যাসের মূল্যবৃদ্ধি করে চরম দুর্ভোগে থাকা জনগণকে সীমাহীন বিপথে ও দুর্ভোগের মধ্যে ঠেলে দিলো।

মুফতী রেজাউল করীম বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, ভুলনীতির কারণে এমনিতেই জনগণ চরম দুঃসময় অতিক্রম করছে। এর মধ্যে গত ৪ দিন আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধির পর এখন বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র-কুটির শিল্প, বিদ্যুৎকেন্দ্র এমনকি হোটেল রেস্তোরা খাতে গ্যাসের
মূল্য ২ থেকে ৩ গুণ বৃদ্ধির ফলে প্রতিটি পণ্য, বিদ্যুৎ ও খাদ্যের দাম আবারো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। গ্যাসের মূল্যবৃদ্ধি না করতে ব্যবসায়ীদের অনুরোধ উপেক্ষা করে একতরফা গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে সবকিছুতেই এর প্রভাব পড়বে।

চরমোনাই পীর বলেন, এমনিতেই গ্যাসের সংকট মারাত্মক আকার ধারন করেছে। কল-কারখানা এমনকি বাসা-বাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নেই, গ্যাস সংকটে বাসা বাড়ির চুলা জ্বলছে না, কল-কারখানার উৎপাদনও ক্রমাগত হ্রাস পাচ্ছে। এমন অসহনীয় পরিস্থিতিতে গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে শিল্প কারখানা ঝুঁকির মধ্যে পড়বে, জনগণের জীবন যাত্রার ব্যয় আরো বৃদ্ধি পাবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ