বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সরকারি কলেজের অধ্যক্ষদের কক্ষে বসানো হবে সিসি ক্যামেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা শহরের সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের সাথে কুশল বিনিময়ের  জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি বাস্তবায়নে মাউশি কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় (জানুয়ারি) এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সভাপতি সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার প্রস্তাব উপস্থাপন করেন।

প্রস্তাবনায় বলা হয়েছে, প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে অধ্যক্ষ মহোদয়গণের কক্ষ সিসিটিভি ক্যামেরায় আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে।

এ পর্যায়ে তিনি পাইলটিং ভিত্তিতে ঢাকা শহরের সরকারি কলেজগুলোর অধ্যক্ষ মহোদয়গণের কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার লক্ষ্যে একটি কমিটি গঠনের আহ্বান জানান। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে একটি ধারণাপত্র তৈরি করে মহাপরিচালকের কাছে দাখিল করার আহ্বান জানানো হয়।

পরে মাউশির কলেজ শাখা-১ এর উপ-পরিচালককে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ