শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

কারাগারে থেকেই এলএলএম শেষ করলেন রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কারাগারে বসেই এলএলএম (মাস্টার্স অব ল) পরীক্ষা শেষ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শেষ পরীক্ষায় বসেন তিনি। মোট তিনটি পরীক্ষা কারাগারে দিলেন রিজভী। তার ভাইভা (মৌখিক) পরীক্ষা নেয়া হয়েছে। এর আগে পল্টন থানার মামলায় কারাবন্দী রুহুল

ওইদিন রিজভীর আইনজীবী কারাবিধি অনুসারে পরীক্ষার অনুমতির জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। রিজভীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন।

পরে রিজভীর আইনজীবীরা জানান, ‘রিজভী নিজেও একজন আইনজীবী। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স অব ল) করছেন।’

পরে রিজভীর আইনজীবীরা জানান, রিজভী নিজেও একজন আইনজীবী। তিনি এলএলবি পাশ করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন।

জাসাসের কেন্দ্রীয় নেতা সৈয়দ আশরাফুল মজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ জানান, রাজধানীর বেসরকারি প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) করছেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা রুহুল কবির রিজভী।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইম ইউনিভার্সিটির দু‘জন শিক্ষক প্রয়োজনীয় অনুষঙ্গ নিয়ে কেরাণীগঞ্জের কারাগারে যান। পরে তারা রিজভীর লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করেন।

এদিকে রিজভীর শরীর খুব একটা ভালো যাচ্ছে না বলে পরিবার জানিয়েছে। রিজভীর সহধর্মিণী আঞ্জুমান আরা বানু জানান, এমনিতেই তার স্বামীর ঠান্ডজনিত সমস্যা রয়েছে। কারাগারে সেই সমস্যা আরো বেড়েছে। এরমধ্যেও তাকে নিয়মিত আদালতে আনা নেয়া করা হচ্ছে। ফলে শারীরিক জটিলতার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় তিনি অবিলম্বে রিজভীর উন্নত চিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবি করেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সাথে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চারশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সেদিন রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেয়া হয়। সম্প্রতি তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি কারাগারে যাওয়ার আগে দলের বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সাথে নিয়মিত কথা বলতেন। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ও হামলা-মামলা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করতেন রিজভী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ