শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিন দিনের সফরে আগামীকাল শনিবার (২১ জানুয়ারি) ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে এটিই এক্সেল ভ্যান ট্রটসেনবার্গের প্রথম আনুষ্ঠানিক সফর। তার সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার থাকার কথা রয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২২ জানুয়ারি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বব্যাংকের এমডি।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ