বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হতে দেব না : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হতে দেব না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বিচার বিভাগ স্বাধীন, কারও চাপে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হতে দেব না।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে আইন ও বিচার বিভাগ ইনস্টিটিউটে বিচারবিভাগীয় কর্মকর্তাদের আয়োজিত দশম ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার বিষয়ে আনিসুল হক বলেন, বিচারকের বারে এ ধরনের ঘটনা ঘটেই থাকে, যা বারের সিনিয়ররা সমাধান করে দেন। তবে এটি খুবই দুঃখজনক যে এখনো ঘটনাটির সমাধান হয়নি।

তিনি বলেছেন, বিচারকদের সঙ্গে খারাপ আচরণ করলে আইনজীবী ক্ষতিগ্রস্ত না হলেও তার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হন। কারণ, বিচারকের হাতে কলম থাকে। কোনো দাবির মুখে কোনো বিচারককে বদলি করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ