বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

২২ কোটি মানুষ বিদ্যুৎহীন পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটে দেশটির প্রায় ২২ কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। আজ সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে জাতীয় গ্রিড অকার্যকর হয়ে পড়ে, যার ফলে বিদ্যুৎ সরবরাহে বড় সমস্যা দেখা দেয়।

বিবৃতিতে আরও জানানো হয়, মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে। ১২ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার অঙ্গীকার করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, রাজধানী ইসলামাবাদ ও পেশোয়ারে কিছু গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। ঠিক কত সময় ধরে এই বিদ্যুৎ বিভ্রাট চলবে তা নিশ্চিত নয়। দেশের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের কাজ চলছে। এই বিদ্যুৎ বিভ্রাট এমন সময় এল যখন পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি তীব্র জ্বালানি সঙ্কট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে।

২০২১ সালে পাকিস্তান কয়েক ঘণ্টার জন্য অন্ধকারে নিমজ্জিত ছিল। এ ঘটনার পর সোমবারের বিদ্যুৎ বিভ্রাটই এই খাতের সবচেয়ে বড় বিপর্যয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ