মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন কিছু পাঠ্যবইয়ে রাখা হবে না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অভিযোগ পরামর্শ আমরা নেব। যেখানে সমস্যা-আপত্তি পাওয়া যাবে। কমিটি গঠন করা হবে। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা যাবে না। সেসব বিষয়েও আমরা সতর্ক থাকব। পাঠ্য বইয়ের ভুল সংশোধন নিয়েও আমরা কাজ করছি বলে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাক্রম বিষয়ক সংবাদ সম্মেলতে তিনি এসব কথা জানান।

চলতি বছর পাঠ্য বইয়ের ভুল-ভ্রান্তি নিয়ে ব্যাপক আলোচনা হওয়ায় এ নিয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, পাঠ্য বইয়ের কোথাও অসঙ্গতি, ভুল বা অস্বস্তি থাকলে তা সংশোধনের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। কমিটিতে স্বাস্থ্য, ধর্মীয়, পেশাগত বিশেষজ্ঞরা থাকবেন। যেকোনো জায়গা থেকে যেকোনো মতামত বিশ্লেষণের মাধ্যমে তা সংশোধন করা হবে। আবার এনসিটিবি থেকে কেউ ইচ্ছাকৃত ভুল বা গাফিলতি করে থাকলে তা তদন্তের জন্য আলাদা কমিটি গঠিত হয়েছে। তদন্তে কারো সংশ্লিষ্টতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ