মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাতাল রেলের কাজ শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের প্রথম পাতাল রেলের কাজ শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি। এটি বিমানবন্দর থেকে কুড়িল, নদ্দা, বাড্ডা হয়ে কমলাপুর পর্যন্ত চলাচল করবে বলে জানিয়েছে মেট্রোরেল নির্মাণ কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) আওতায় পাতাল রেললাইন নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় থেকে রূপগঞ্জের পিতলগঞ্জ ডিপো নির্মাণের মাধ্যমে প্রাথমিক কাজ শুরু হবে।

প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল কাসেম ভূঁঞা বলেন, দেশের প্রথম পাতালরেলের কাজ ২ ফেব্রুয়ারি শুরু হবে। ঐদিন পাতাল রেললাইন নির্মাণকাজের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমেই মূলত প্রকল্পের অবকাঠামোগত কাজ শুরু হবে।

উল্লেখ্য, লাইন-১ বিমানবন্দর রুট এবং পূর্বাচল রুটে বিভক্ত থাকবে। বিমানবন্দর অংশের রুটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে শুরু করে বিমানবন্দর টার্মিনাল-৩, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, রাজারবাগ হয়ে কমলাপুর যাবে।

সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড প্রায় সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এই রুটে ১২টি স্টেশন থাকবে। যার মধ্যে নতুন বাজার স্টেশনে লাইন-৫’র সঙ্গে এই রুটের আন্তসংযোগ থাকবে।

লাইন-১’র পূর্বাচলগামী অংশটি নতুন বাজার থেকে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা হয়ে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি, মাস্তুল, পূর্বাচল পশ্চিম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল সেক্টর-৭ হয়ে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত বিস্তৃত হবে। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে বিমানবন্দর রুটের অন্তর্ভুক্ত নতুন বাজার ও যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ড স্টেশন দুটোসহ মোট স্টেশন থাকবে ৯টি। এরমধ্যে বসুন্ধরা থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ৭টি স্টেশন হবে এলিভেটেড।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ