মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারত সফরে মিসরের প্রেসিডেন্ট,মোদির সঙ্গে বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ তিন দিনের সফরে ভারত পৌঁছেছেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি। কৃষি, ডিজিটাল ডোমেইন ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দিতে গতকাল মঙ্গলবার দেশটিতে সফরে যান তিনি।আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মিসরের প্রেসিডেন্ট সিসি দীর্ঘ সময় বৈঠক করবেন। এরপর উভয়পক্ষ সম্পর্ক জোরদার করতে বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।

মোদি টুইটারে বলেন, ‘ভারতে উষ্ণ স্বাগতম, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে আপনার ঐতিহাসিক ভারত সফর সমস্ত ভারতীয়দের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আগামীকাল আমাদের আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি।’

ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৬৮ বছর বয়সী এই প্রভাবশালী আরব নেতা।পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং বিমানবন্দরে সিসিকে স্বাগত জানিয়েছেন।

অরিন্দম বাগচি টুইটারে বলেছেন, ‘এই সফর ভারত ও মিসরের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরো গভীর করবে।’উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ভারত সফরে গেছেন সিসি।

তবে এই প্রথম ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিসরের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। মিসরীয় সেনাবাহিনীর একটি সামরিক দলও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে।
টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ