মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। কারণ ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস। এ কারণে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে আমদানি-রপ্তানি কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ার এই দুই দিন বন্ধ থাকবে কার্যক্রম। আগামী শনিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ