মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় হবে: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এখন থেকে প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ১৪তম ডিআরএমসি-সামিট জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩ এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমরা বলেছি প্রতি মাসে আমরা কিছু সমন্বয় করবো। সেটাই এখন চলছে। প্রতি মাসেই আমরা এটা অল্প অল্প করে সমন্বয় করবো।

নসরুল হামিদ বিপু বলেন, সেচের জন্য অনেক জায়গায় সারাদিন ধরে পাম্প চালান অনেকেই। আমরা একটা সময় নির্ধারণ করে দিয়েছি। এই সময়ের মধ্যে আপনারা সেচের জন্য বিদ্যুৎ ব্যবহার করবেন। তবে কিছু কিছু জায়গায় এটা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এটা কোনো সমস্যা নয়, আমরা ঠিক করছি। সার্বিকভাবে পরিস্থিতি আরও ভালো থাকবে, বিশেষ করে আগামী মাস থেকে।

লোডশেডিং ও সেচের সমস্যার বিষয়ে প্রশ্ন করা হলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিংটা ওই রকম না। বিভিন্ন জায়গা থেকে আমরা ম্যানেজ করছি। সেচটা যাদের বাধাগ্রস্ত হচ্ছে তাদের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ে করেন (সেচযন্ত্র চালান)। সারাদিন চালিয়ে রাখলে সমস্যা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ