মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ৪৬০ পুলিশ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশের ৪৬০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি ও ডিআর কঙ্গোতে এক বছরের জন্য প্রেষণে নিয়োগ পেতে যাচ্ছেন।

বুধবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।

মিশনে বাংলাদেশের পুলিশের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, এসআই, সার্জেন্ট, কনস্টেবল ও নায়েক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিএএনএফপিইউ-১ (Rotation-9) এমআইএনইউএসএমএ, মালি ও ডিআর কঙ্গোতে এক বছর মিশনে পাঠানোর জন্য ৪৬০ কর্মকর্তাকে এক বছরের জন্য প্রেষণে পাঠানো হচ্ছে।

এতে আরও বলা হয়, এসব কর্মকর্তার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাতায়াত খরচসহ যাবতীয় ব্যয়ভার জাতিসংঘ বহন করবে। অন্যান্য শর্ত জাতিসংঘ থেকে পাওয়া নির্দেশাবলির আলোকে (যদি থাকে) পরে নির্ধারণ করা হবে।

১৯৮৯ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যান্য বাহিনীর পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশ পুলিশের সদস্যরাও। তারা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে অংশ নিচ্ছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। সেখানে বেশ সফলও তারা। পর্যায়ক্রমে বাড়ছে অংশগ্রহণ। পুলিশ সদস্যরা উজ্জ্বল করছেন দেশের ভাবমূর্তি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ