বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তরুণরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে: স্পিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তরুণরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক, সামাজিক ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় তিনি জলবায়ু পরিবর্তন, সাইবার সিকিউরিটি, মাইগ্রেশনসহ সব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

আজ শনিবার (২৮ জানুয়ারি) নটর ডেম কলেজ প্রাঙ্গনে নটর ডেম কলেজ অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত 'প্রতিষ্ঠার ৭৪’ বছর পুনর্মিলন উৎসব' এর উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার প্রধান অতিথির বক্তৃতায এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান তিনি বলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এমপি এবং নটর ডেম কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ।

স্পিকার ড. শিরীন শারমিন বলেন, নটর ডেম কলেজ বাংলাদেশে শিক্ষা বিস্তারে মাইলফলক। কলেজটি সুদীর্ঘ ৭৪ বছর ধরে বাংলাদেশে মানসম্মত শিক্ষায় নেতৃত্ব দিচ্ছে। কলেজের শিক্ষার্থীরা দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আলোকিত করে যাচ্ছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান কমিটির আহবায়ক বিপ্লব কুমার দেব।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ