সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তত্ত্বাবধায়ক সরকারের কাছে তারেক স্ট্যাম্পে ‘মুচলেকা’ দিয়েছিলো: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তত্ত্বাবধায়ক সরকারের কাছে তারেক রহমান সাদা একটি স্ট্যাম্পে ‘মুচলেকা’ দিয়েছিলো; সে আর রাজনীতি করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে (বর্তমান হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়া এরশাদ খালেদা কেউ এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা দেয়নি।আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সে নিশ্চয়তা দিয়েছে। পদ্মা নদী তীরে বাধ দিয়ে আমরা রাজশাহীকে রক্ষা করি। এছাড়া রাজশাহীর মেল কারখানা তৈরি করি। এবং বন্ধ কারখানা খুলে দেই।

প্রধানমন্ত্রী আর বলেন, বিএনপি জামায়াত জোটকে আমি বলতে চাই আওয়ামী লীগ কখনো পালায় না। জিয়াউর রহমান আমাকে দেশে আসতে দিতে চায় নাই। বিএনপি নেতারা নাকি দুর্নীতি বিরুদ্ধে লড়াই করবে। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতিতে সাজাপ্রাপ্ত তারেককে দিয়ে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে!

প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়কসরকারের কাছে তাদের নেতা তারেক রহমান একটি সাদা স্ট্যাম্পে ‘মুচলেকা’ দিয়েছিলো; সে আর রাজনীতি করবে না। দুর্নীতিতে সাজাপ্রাপ্ত খালেদা-তারেককে দিয়ে তারা নাকি দেশকে দুর্নীতি মুক্ত করবে।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ