মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

পাকিস্তানের মসজিদে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে রাবেতায়ে আলম আল ইসলামীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন আহমাদ খান।।

ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানের পেশোয়ার শহরে পুলিশ লাইন মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাবেতায়ে আলম-ই-ইসলামি।

গত সোমবার দুপুরের নামাজের সময় সংঘটিত এ হামলায় এ পর্যন্ত ৮৮ জন নিহত ও ১৫৭ জন আহত হয়েছেন।

রাবেতায়ে আলম-ই-ইসলামির সেক্রেটারি ও মুসলিম স্কলার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ডক্টর মুহাম্মদ বিন আবদুল করিম ইসা এই অপরাধী কর্মকাণ্ডের জোরালো নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, অপরাধীদের অন্তরে ধর্ম ও মানবতা বলতে কিছু নেই। তারা না মানুষের জীবনের প্রতি সম্মান দেখিয়েছে আর না মসজিদের সম্মান রক্ষা করেছে।

ড. ইসা রাবেতায়ে আলম-ই-ইসলামি ও এর গ্লোবাল একাডেমি, ইনস্টিটিউট ও কাউন্সিলের পক্ষ থেকে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি তিনি যেন নিহতদের মাগফেরাত করেন এবং এ ধরনের হামলা থেকে পাকিস্তানি জনগণকে রক্ষা করেন।

সূত্র: আল হেলাল মিডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ