সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ডায়রিয়া হলে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যায়। তখন শরীরে পানিশূন্যতা দেখা দেয়। ডায়রিয়া একদিন থেকে কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ব্যাকটেরিয়াল, ভাইরাল কিংবা কৃমির সংক্রমণের কারণে এটি হয়। বেশিরভাগ ক্ষেত্রে খাবার বা পানি থেকে এ সমস্যা হয়।

বিশেষজ্ঞদের মতে, প্রচুর তরল গ্রহণের মাধ্যমে ডায়রিয়া নিয়ন্ত্রণ করা যায়। প্রাথমিক অবস্থায় ডায়রিয়া নিয়ন্ত্রণে দিনে আট থেকে ১০ গ্লাস তরল গ্রহণ করা প্রয়োজন।

এছাড়া প্রতিবার টয়লেটে যাওয়ার পর এক কাপ পরিমাণে তরল খাবার খাওয়া উচিত।

খাবার এবং পুষ্টি গ্রহণের মাধ্যমেও ডায়রিয়া নিয়ন্ত্রণ করা যায়। ‘ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন’ এর তথ্য অনুযায়ী ডায়রিয়া হলে উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার যেমন-কলা, আলু, ফলের রস খাওয়া উচিত।

এছাড়া পিনাট বাটার, চামড়া ছাড়া মুরগি বা টার্কিও ডায়রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

ডায়রিয়া হলে টক দই খেতে পারেন। বিশেষজ্ঞদের মতে, দইয়ে থাকা প্রবায়োটিক পাতলা পায়খানা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তবে একবারে খুব বেশি পরিমাণে দই খাওয়া ঠিক নয়।

যদি পায়খানার সঙ্গে রক্ত যায়, প্রসাবের পরিমাণ কমে যায়, অতিরিক্ত পানি পিপাসা লাগে, মুখ শুকিয়ে যায়, শরীর নিস্তেজ হয়ে পড়ে তাহলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ