শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

আজ থেকে একাদশে ভর্তির ৪র্থ ধাপের আবেদন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চতুর্থ ধাপে অনলাইনে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে।

৪র্থ ধাপের আবেদন চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর আবেদন যাচাই-বাছাই শেষে ১২ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য চতুর্থ (সর্বশেষ) ধাপে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে নির্ধারিত সময়সূচি অনুসরণ করতে বলা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd প্রবেশ করা কলেজের বিদ্যমান শূন্য আসনে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠান নির্বাচন করতে বলা হয়েছে।

আরও বলা  হয়েছে, চতুর্থ ধাপে আবেদন ৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত চলবে। ৯ ফেব্রুয়ারি আবেদন যাচাই-বাছাই। ফলাফল ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় প্রকাশ করা হবে। এ ধাপের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন ও কলেজে ভর্তি ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে।

যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করে কোনো কলেজে মনোনয়ন পায়নি তারা আবেদন করতে পারবে। এর বাইরে যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোয়ন পেয়েও কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হয়নি কিংবা নিশ্চায়ন করতে পারেনি, তারাও আবেদনের সুযোগ পাবে।

২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা-২০২২ অনুসরণ করে অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের আবারও অবহিত করা হয়েছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ