মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের অন্ধ হাফেজ তানভির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিশরের কায়রোতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইন। ৫৮টি দেশের প্রতিযোগীদের মধ্যে ৩০ পারা হিফজুল কোরআন (তাজভিদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।

গত শনিবার (০৪ জানুয়ারি) কায়রোর গ্র্যান্ড নাইল টাওয়ার হোটেলে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমা চার দিনব্যাপী এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

তানভীর হোসাইন রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের পরিচালক ও প্রধান শিক্ষক শায়খ নেছার আহমেদ আন নাছিরিও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমার প্রিয় ছাত্র অন্ধ হাফেজ তানভির এর আগেও সৌদি আরবের মক্কার কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলো, বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে আমিও সাথে থাকতে পেরে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ’।

জানা গেছে, আগামী রমজান মাসের লাইলাতুল কদরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেবেন মিশরের রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ সিসি।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকা ছাড়েন হাফেজ তানভীরুল ইসলাম ও মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের পরিচালক ও প্রধান শিক্ষক শায়খ নেছার আহমেদ আন নাছিরি।

গত ৪ ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিসির পৃষ্ঠপোষকতায় ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমা চার দিনব্যাপী এই কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অনারবভাষীদের জন্য তাজবিদসহ পূর্ণাঙ্গ কোরআন হিফজ প্রতিযোগিতা বিভাগে প্রথম স্থান অর্জন করে দুই লাখ মিসরীয় পাউন্ড পুরস্কার লাভ করেন ঘানার আবদুল সামাদ আদম এবং দ্বিতীয় স্থান অধিকার করে দেড় লাখ মিসরীয় পাউন্ড লাভ করেন মালদ্বীপের ফাতেমা শায়া জাহির। তৃতীয় স্থান অর্জন করে এক লাখ মিসরীয় পাউন্ড লাভ করেন বাংলাদেশের তানভীর হোসাইন।

হাফেজ তানভীর হোসাইনের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামে। এর আগে ২০১২ সালে তিনি সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। ২০১৬ সালে ইরানের ৩৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ