বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভূমিকম্প ক্ষতিগ্রস্ত সিরিয়ায় ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পাঠাতে যাচ্ছে বাংলাদেশ। ত্রাণ সহায়তা হিসেবে বড় তাবু, ছোট তাবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার এবং ওষুধ পাঠানো হবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে সিরিয়ায় এসব ত্রাণ পাঠানো হবে।

এই মিশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।

আইএসপিআরের পাঠানো বার্তায় হয়েছে, ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দ্বারা সিরিয়ায় প্রেরণের নিমিত্তে ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। উক্ত সি-১৩০জে পরিবহন বিমানটি বাংলাদেশ হতে ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে এবং সিরিয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর পর বিমানটি পুনরায় কার্য সমাপন্তে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চল ও প্রতিবেশী তুরস্কে শক্তিশালী ভূমিকম্প হয়।এতে দুই দেশের অনকে ক্ষয়ক্ষতি হয়েছে।

তুরস্কে মারা গেছেন প্রায় ১৯ হাজার ও সিরিয়ায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। প্রচুর মানুষ ধ্বংসস্থুপের নিচে আটকা পড়েছেন। ভূমিকম্পের কারণে খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে উক্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

এ অবস্থায় ত্রাণ সামগ্রীসহ তুরস্কের উদ্ধারকারী দল ও মেডিকেল টিম পাঠায় বাংলাদেশ। এবার সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ