সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

আখেরী যামানার মানুষ গান-বাজনায় আসক্ত হয়ে পড়বে: আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: কিয়ামতের আগে পাপী লোক সমাজের সর্দার হবে। নিকৃষ্ট প্রকৃতির লোক সমাজের প্রাধান ও কার্যভারপ্রাপ্ত হবে।জালিমকে তার জুলুমের ভয়ে মানুষ সম্মান করবে। গায়িকা ও বাদ্যযন্ত্র প্রচুর পরিমাণে বিস্তার লাভ করবে। আখেরী যামানার লোকেরা গান-বাজনা হালাল মনে করে ব্যাপকভাবে তাতে আসক্ত হয়ে পড়বে। মদপান বেড়ে যাবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে চট্টগ্রাম ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়ার সামাজিক ও দ্বীনি সংগঠন "হেদায়াতুল ইসলাম সংস্থা" র ১৯ তম বার্ষিক ইসলামী সম্মেলনে এসব কথা বলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

দক্ষিণ রাঙ্গামাটিয়া তালিমুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা ইলিয়াছ এর সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামিয়া আহলিয়া দারুল উলুম মাঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।

সম্মেলনে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে বয়ান করেন জামিয়া আজিজুল উলুম বাবুনগর এর শায়খুল হাদিস ও প্রধান মুফতি আল্লমা মুফতি মাহমুদ হাসান,মুফতি শামছোদ্দোহা আশরাফি (ঢাকা), আলোচিত তরুণ আলেম লেখক মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা আনিসুর রহমান, মাওলানা নুরুল আমিন, মাওলানা মুজিরুল ইসলাম প্রমুখ।

এরপরে রাত সাড়ে ১১ টায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ