সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আগামী জুনের মধ্যেই পাঁচ সিটিতে নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের জুনের মধ্যে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

বুধবার (১৫ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান, আগামী জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে এসব সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এ সময় আগামী সংসদ নির্বাচনে ৭০ থেকে ৮০ আসনে ইভিএমে ভোট নেওয়ার সক্ষমতা রয়েছে বলেও জানান ইসি সচিব।

তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো আসনে ইভিএম ব্যবহার করা হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হাবে।

প্রবাসী ভোটারের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, প্রবাসীদরের ভোটার করতে ঈদের পর আরব আমিরাতে পাইলট প্রকল্প শুরু হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হতে আর সাড়ে সাত মাস বাকি রয়েছে। নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে এ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির। ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ