মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সকালেই দেখা গেছে রমজানের চাঁদ আমিরাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে চাঁদের ছবি তোলে সেটি প্রকাশ করে দেশটিতে অবস্থিত আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)। এতে দেশটিতে বৃহস্পতিবার থেকে রোজা শুরু।

আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে থাকা আইএসির অ্যাসট্রোনোমিক্যাল সিল অবজারভেটরির মাধ্যমে সকাল ৮টার পর রমজানের চাঁদের প্রথম ছবি তোলা হয়। এরপর সকাল ১০টা ৩৫ মিনিটে ১৪৪৪ হিজরি সনের রমজান মাসের চাঁদের আরও পরিষ্কার ছবি পাওয়া যায়।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহসহ তিনজন বিশেষজ্ঞ চাঁদের ছবিগুলো তোলেন। ওই ছবিতে আকাশে পরিষ্কারভাবে চাঁদটিকে দেখা যায়।

সংবাদমাধ্যম খালিজ টাইমসের কাছে জ্যোতিবির্দা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহ বলেছেন, ‘অর্ধচন্দ্র ওঠার পরই এটি যে কোনো সময় দেখা যায়। যা আজ হয়েছে (নতুন চাঁদটি ওঠেছে) সকাল ৬টা ৫১ মিনিটে। কিন্তু সূর্যের উজ্জল আলোর কারণে চাঁদ এবং তারা দিনের বেলা দেখা যায় না। এ কারণে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়।’

তিনি আরও বলেছেন, ‘আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র দিনের বেলা চাঁদ দেখার জন্য শক্তিশালী ক্যামেরা ব্যবহার করেছে। এটি করা হয়েছে অ্যাস্ট্রো ইমাজিং পদ্ধতির মাধ্যমে।’

এই কর্মকর্তা আরও জানিয়েছেন, ‘বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ আজ চাঁদ দেখার চেষ্টা করবে। আর আমরা আগেই চাঁদের ছবি তুলতে সক্ষম হওয়ায় তারা জানতে পারবে চাঁদ ইতোমধ্যে ওঠে গেছে এবং তারা এটি দেখার চেষ্টা করবে।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ