সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

রমজানে আইটিভি ইউএসের বর্ণাঢ্য আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

৯৫০টি টেলিভিশন প্রোগ্রাম, শিশুদের জন্য ২৭০টি, যুবকদের জন্য ১২৫টি, নারীদের জন্য ১৫০টি প্রোগ্রাম এবং ১৬২০টি কমিউনিটি ইভেন্ট আয়োজন করেছে। ইসলামিক বিষয়ে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলে ৫২২০টি ভিডিও আপলোড করা হয়েছে।

আইটিভি ইউএসএ ২৫টি ম্যাগাজিন, পাঁচটি ইসলামিক বই এবং ১০টি বিষয়ভিত্তিক বই প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি যুক্তরাষ্ট্রের স্থানীয় ও সরকারি বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ তাদের সম্মানিত করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ, জাতিসংঘের নারী ও শিশু বিষয়ক সংস্থাসহ বিশ্বের খ্যাতিমান ৭০টিরও বেশি সংস্থা আইটিভি ইউএসএর সঙ্গে সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে।

উল্লেখ্য রমজানে পুরো মাসব্যাপী নিউইয়র্কভিত্তিক টেলিভিশন চ্যানেল আইবি টিভি ইউএসএ আয়োজন করছে মাহে রমজান কিরাত প্রতিযোগিতা।

গত ২৮ ফেব্রুয়ারী দুপুরে জ্যাকসন হাইটসের নব্বান্ন রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই ঘোষনা দেয় আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইবি টিভির সিইও জাকারিয়া মাসুদ, প্রতিযোগিতাটির প্রধান বিচারক জ্যামাইকা মুসলিম সেন্টার এর ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ, প্রতিযোগিতাটির এডভাইজার বাংলাদেশের বিশ্বখ্যাত ক্কারী জহিরুল ইসলাম, সঞ্চালক ও বিচারক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ এবং অনুষ্ঠান প্রযোজক আবীর আলমগীর।

সংবাদ সম্মেললে বলা হয়, নিউইয়র্কের ব্রঙ্কস, ব্রুকলিন, জ্যামাইকা ও জ্যাকসন হাইটসে প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনূর্ধ ২০ বছর বয়সের সবাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে ৬ জনকে বিজয়ী বলে ঘোষণা করা হবে। প্রথম স্থান অর্জন করা প্রতিযোগীকে ওমরা হজ্জে পাঠানো হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ