শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

আরও বাড়তে পারে বৃষ্টিপাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী দুই দিনে সারা দেশে হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সাথে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও আছে। শুরু হতে পারে কালবৈশাখী।

আবহাওয়াবিদেরা বলছেন, বছরের এই সময়ে সাধারণত দিনে প্রখর রোদ থাকে। বিকেল গড়াতেই দমকা হাওয়া ও কালবৈশাখী শুরু হয়। সঙ্গে একপশলা বৃষ্টিও ঝরে। কিন্তু এ বছর আবহাওয়ার ওই ব্যাকরণ কাজ করছে না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ শনিবার বলেন, দুই দিন রোদ–বৃষ্টির লুকোচুরি থাকতে পারে। তবে এরপর বৃষ্টি বেড়ে এপ্রিলের শুরুতে কালবৈশাখী ও বজ্রপাত বাড়তে পারে।

আবহাওয়া দপ্তর আজ রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যস্থানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ