বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

আলিয়ায় নিয়োগে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ, সুযোগ পাবেন কওমিপড়ুয়ারাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

বেসরকারি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে (আলিয়া মাদরাসা) 'সহকারী মৌলভী (কারী)' এবং 'ইবতেদায়ী কারী' পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার শর্তাবলি পুনর্নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ জুন) তারিখে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে-

সহকারী মৌলভী (কারী): প্রার্থীকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল (মুজাক্কিব)/আলিম (মুজাক্কিব মাহির) উত্তীর্ণ হতে হবে এবং সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল বা ফাজিল (অনার্স) ডিগ্রিধারী হতে হবে। অথবা, সরকার স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাত/দারসে কেরাত/কারী/হাফিজে কুরআন উত্তীর্ণ সনদের পাশাপাশি সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল বা ফাজিল (অনার্স) ডিগ্রি থাকতে হবে।

ইবতেদায়ী কারী: প্রার্থীকে 'আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ' থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) ডিগ্রিসহ ৬টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাত/হিফজুল কুরআন সনদপ্রাপ্ত হতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, সমগ্র শিক্ষা জীবনে যেকোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে। এছাড়া উভয় পদের জন্যই চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে (তবে সমপদের ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।

মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ