শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

রমজানে ঢাকার যেসব স্থানে সুলভ মূল্যে মিলবে মাংস-ডিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আসন্ন রমজান মাসে দুধ, ডিম, মাংস, ড্রেসড ব্রয়লার ইত্যাদির সরবরাহ বাড়িয়ে এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেন, আসন্ন রমজানে ঢাকা শহরে আরও নতুন ৫টি স্পটসহ এ বছর মোট ২৫টি স্থানে এসব পণ্য সুলভ মূল্যে বিপণন করা হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে রমজান মাস উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের করণীয় হিসেবে বিভিন্ন এজেন্ডার ওপর আলোচনা সভায় মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিগত রমজানে প্রাণিজ পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ করে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি প্রদানের লক্ষ্যে ঢাকা শহরের ২০টি স্থানে গরু-খাসির মাংস, ড্রেসড ব্রয়লার, দুধ ও ডিম সাশ্রয়ী মূল্যে বিপণন করা হয়। আসন্ন রমজানে ঢাকা শহরে আরও নতুন ৫টি স্পটসহ এ বছর মোট ২৫টি স্থানে এসব পণ্য সুলভ মূল্যে বিপণনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সঠিক মূল্যে পশু খাদ্য উপকরণ আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে।

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট অন্য স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে আব্দুর রহমান বলেন, রমজান মাসে কম লাভে ও ধর্মীয় বিশ্বাস থেকে পুণ্য লাভের উদ্দেশ্যে এসব পণ্য বিক্রি করতে হবে।

ব্যবসায়ীদের ভোগান্তিতে ফেলা সরকারের উদ্দেশ্য নয়; বরং ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারে সে বিষয়টিও সরকার সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলেও জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।

তিনি বলেন, জনগণ যাতে রমজানে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য কিনতে পারে সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ