শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২ নম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক এবং এর আশপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার (১৪ আগস্ট) রাত থেকেই শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২ নম্বরের সড়ক দখলে নেয়।বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্তও বহু শিক্ষার্থী ও জনতাকে ওই এলাকা দখলে রাখতে দেখা গেছে। তাদের অবস্থানের কারণে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে পারেননি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা শুরু করে। ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ১৫ আগস্টের ছুটি বাতিল করে।

পরে ২০০৮ সালে সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে উচ্চ আদালতের আদেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন শুরু হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা পালনের পাশাপাশি ঘোষণা হয় সরকারি ছুটিও। পাশাপাশি আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচি পালন করে আসছে দিনটিতে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িটিতে হামলা করা হয়, যেটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকার।

লুটপাট আর আগুনের কারণে বাড়িটির দেয়াল ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা বেদী ও তার স্মৃতিস্তম্ভ।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকেই ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করা হয়।

ধানমন্ডি ৩২ নম্বরে সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে। এছাড়া পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিংমল মোড়ে অবস্থানরত থাকতে দেখা যায়।

আওয়ামী সমর্থিত দুই-একজন নেতাকর্মী কালো পোশাকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের দিকে আসার চেষ্টা করেন। কালো পোশাক দেখেই, তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন শিক্ষার্থীরা৷ এছাড়া আওয়ামী লীগ সন্দেহ হলেই তাদের মোবাইল ফোন তল্লাশি করছেন অবস্থানরতরা।

এনএ /


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ