বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮


করো না অবহেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নাজমুল হুদা মজনু ||

শ্রমিক মজুরকে করো না অবহেলা,
দুঃখের দীর্ঘশ্বাসে কাটে সারা বেলা।
নেই দামি গাড়ি, নেই শখের বাড়ি,
কখনোবা শূন্য থাকে ভাতের হাঁড়ি।
কত কষ্ট দিয়ে চোখে অশ্রু ঝরালা!
শ্রমিক মজুরকে করো না অবহেলা,
দুঃখের দীর্ঘশ্বাসে কাটে সারা বেলা।

তাদের শ্রমদান, রক্ত-ঘাম দিনরাতে,
মাছ-গোশত ওঠে তোমাদের পাতে।
মনে রেখো, একদিন শেষ হবে খেলা,
ভাঙবে সাজানো সব রঙের মেলা।
অসহায় মানুষকে যে কেন কাঁদালা!
শ্রমিক মজুরকে করো না অবহেলা,
দুঃখের দীর্ঘশ্বাসে কাটে সারা বেলা।

সবার দু'কাঁধে লিখে রাখছে দু'জন,
এ ফেরেশতা কারো নয় তো সুজন।
তাদের কারো নেই যে রাগ-অনুরাগ,
মহান আল্লাহর হুকুম মানে শতভাগ।
জীবনের শেষে আসবে মৃত্যুর পালা,
শ্রমিক মজুরকে করো না অবহেলা,
দুঃখের দীর্ঘশ্বাসে কাটে সারা বেলা।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ