জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে আগামীকাল ১৬ সেপ্টেম্বর, সোমবার "রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে ওলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক" মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
মতবিনিময় সভার আহবায়ক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সিনিয়র সহ সভাপতি মাওলানা লোকমান মাযহারীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
স্থান- ৮ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার চিড়িয়াখানা রোড, মিরপুর -১ ঢাকা।