বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮


হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা জুনয়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক

উপমহাদেশের অন্যতম বৃহৎ অরাজৈনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘হেফাজতের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. কর্তৃক ঘোষিত হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি পুনর্বহাল করা হয়। পরামর্শ সাপেক্ষে কমিটি সংযোজন এবং বিয়োজন করা হবে’।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এর সভাপতিত্বে বিকাল ৩টায় শুরু হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশ এর খাস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে হেফাজত আমীর ছাড়া আরও উপস্থিত ছিলেন, মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমীর আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, আল্লামা জসিম উদ্দীন, আল্লামা সালাহ