বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮


গণঅভ্যুত্থানে ৭৭ আলেম-শিক্ষার্থী শহীদের তালিকা প্রকাশ করল তরুণ আলেম প্রজন্ম  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র-জনতার অভূত্থানে পতন হয় স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের। তবে এই আন্দোলনে ঝরে যায় বহু প্রাণ। সেই তালিকায় রয়েছে অসংখ্য মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। শহীদ সেসব আলেম-শিক্ষার্থীদের তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে “তরুণ আলেম প্রজন্ম”। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত “জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভায় প্রাথমিকভাবে ৭৭ জন শহীদের নামের তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। এই আলোচনা সভার মধ্য দিয়েই সংগঠনটির আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।

তরুণ আলেম প্রজন্মের পরিষদ সদস্য এহসানুল হকের সভাপতিত্বে এতে আলোচনা করেন, আলেম, লেখক ও গবেষক মাওলানা মুসা আল à¦