শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ছিনতাই করে পালানোর সময় মণ্ডপে পেট্রোল বোমা নিক্ষেপ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুরান ঢাকার কোতোয়ালি থানার তাঁতীবাজারে পূজামণ্ডপ এলাকায় শুক্রবার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। একপর্যায়ে তারা পূজামণ্ডপে পেট্রোল বোমা ছোড়ে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। পরে তিনজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন আকাশ, মো. হৃদয় ও মো. জীবন। তারা কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আহতরা হলেন দীপ্ত দে, ঝন্টু ধর, খোকন ধর, সাগর ঘোষ ও রমিজ উদ্দিন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ছিনতাইকারীরা এক নারীর গলা থেকে চেইন টান মেরে দৌড় দেয়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের আটকের চেষ্টা করেন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে পাঁচজন আহত হন। একপর্যায়ে হামলাকারীরা একটি বোতল ছুড়ে মারে। তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষতি হয়নি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সাংবাদিকদের বলেন, বিষয়টি শুনেছি। প্রকৃত ঘটনা জানতে পরিষদের লোকজন সেখানে গেছে। এ ব্যাপারে পরিষদ আনুষ্ঠানিকভাবে বক্তব্য জানাবে।

এনএ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ