বাংলাদেশের গ্রাজুয়েট ফার্মাসিস্টদের অধিকার নিশ্চিতকরণ ও হসপিটাল ফার্মেসি চালুর প্রত্যয় নিয়ে দেশের ফার্মাসিস্টদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজিবুর রহমান। সহ-সভাপতি পদে সোহেল বিন আজাদ ও মোহাম্মদ মেহেদী হাসান তানভীরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, কমিটি গঠন উপলক্ষে ঢাকার একটি হোটেলে এক আলোচনা সভা ও মতবিনিময়ের আয়োজন করা হয়।
সভায় বক্তারা হসপিটাল ফার্মেসি চালুর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যখাতের গুণগত মানোন্নয়ন, ফার্মাসিস্টদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের গুণগত ও পেশাগত মানোন্নয়ন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের প্রধান উপদেষ্টা মো. আমিনুল ইসলাম, বায়োফার্মা লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সাইফুল ইসলাম, ফার্মাসিস্ট মো. বেলায়েত হোসেন, সদ্য সাবেক সভাপতি মো. হারুন আর রশিদসহ বাংলাদেশ ফার্মাসিস্টসà§