শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘লালবাগ মাদরাসার সাথী’ পুনর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

‘লালবাগ মাদরাসার সাথী’ ব্যানারে এক পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। রবিবার সকাল থেকে দিনব্যাপী রাজধানীর আদাবরের মাহাদুল উলুমিল কোরআনে এ অনুষ্ঠান হয়। এই ব্যানারের মূলত রাজধানীর জামেয়া কোরআনিয়ায় (লালবাগ মাদ্রাসা) ১৯৮১ সালের এবতেদায়ী আউয়ালের যে ব্যাচটি ১৯৮৬ কাফিয়ায় পড়েছেন, তাদের নিয়ে গঠিত।

মাওলানা কামরুল ইসলামের প্রতিষ্ঠিত মাহাদুল উলুমিল কোরআনে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন মাওলানা ওয়ালিউল্লাহ শিবলি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি জহিরুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন মাওলানা জোবায়ের আশরাফ।

প্রায় ৪০ বছর পর সাবেক সহপাঠী ও বন্ধুদের এ জমায়েতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ৬০ ছুঁই ছুঁই এ আলেমরা লালবাগ মাদরাসার সেই স্মৃতিময় দিনগুলোতে হারিয়ে যান। এ অনুষ্ঠানে উপস্থিত সবাই নিজের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। এ সময় কেউ কেউ আবেগাপ্লুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি।

এ অনুষ্ঠানে সিদ্ধান্ত হয়- শৈশবের এ বন্ধুরা প্রতিবছর সুবিধাজনক সময় মিলিত হবেন।

এ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন- মাওলানা কামরুল ইসলাম, মাওলানা রিজওয়ান আহমেদ, মাওলানা বশীর আহমেদ, মাওলানা জাকারিয়া, ক্বারি মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা শফিক, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাইফ উদ্দিন, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা গোলাম মোর্শেদ, মাওলানা আলতাফ হোসেন, মাওলানা যাকারিয়া, মাওলানা উবায়দুল্লাহ, সালাহ উদ্দীন মামুন, মাওলানা লিয়াকত আমিনী, হাফেজ হাকিম আইয়ূব আলী, হাফেজ আব্দুর রব প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ